গার্মেন্টস শ্রমিকদের কলকারখানা অধিদপ্তর ঘেরাও

সরকার ঘোষিত নিম্নতম মজুরী বাস্তবায়নের দাবী করায় বে-আইনীভাবে চাকুরীচ্যূত ৩৫ জন শ্রমিককে পুনঃবহাল ও সরকার ঘোষিত মজুরী বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি পেশ
—জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (NGWF)

বে-আইনীভাবে চাকুরীচ্যূত ক্রসওয়্যার ইন্ডাস্ট্রিজ লিঃ-এর ৩৫ জন শ্রমিককে পুনঃবহাল ও সরকার ঘোষিত মজুরী বাস্তবায়নের দাবীতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যেগে আজ ১১ ফেব্রুয়ারী, ২০২৪, বেলা ১২ টায় জাতীয় প্রেসক্লাব এর সামনে গার্মেন্টস শ্রমিক বিক্ষোভ মিছিল ও ঢাকা জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের কার্যালয়ে স্মারকলিপি পেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচীতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক্ আমিন। 
বক্তব্য রাখেন ঃ ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, নারী কমিটির সভাপতি তিথি আফরিন, সাধারণ সম্পাদক সুরাইয়া জেসমিন রুমা, ইমন সিকদার সভাপতি আশুলিয়া থানা কমিটি উইনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স ও ক্রসওয়্যার ইন্ডাস্ট্রিজ লিঃ-এর ক্ষতিগ্রস্থ শ্রমিকেরা।

বক্তারা বলেন, আশুলিয়ায় অবস্থিত ক্রসওয়্যার ইন্ডাস্ট্রিজ লিঃ, কাঠগড়া, জিরাবো আশুলিয়া, ঢাকা। উক্ত কারখানা কর্তৃপক্ষ বিভিন্ন সময় কারখানায় কর্মরতে শ্রমিকদের বেতন-ভাতা ও অন্যান্য পাওনাদি পরিশোধে বিলম্বসহ শ্রমিকদের সাথে বে-আইনী কার্যকলাপ করে আসছে। উক্ত বিষয় শ্রমিক কর্মচারীগণ বিভিন্ন সময়ে কারখানা কর্তৃপক্ষের সাথে সমাধানের চেষ্টা করলেও কর্তৃপক্ষের সস্বইচ্ছে না থাকায় তা সম্ভব হয় নাই। কারখানা কর্তৃপক্ষ শ্রমিক কর্মচারীদের এলাকার মাস্তান দ্বারা হুমকি, জোরপূর্বক রির্জাইন কাগজসহ বিভিন্ন সাদা কাগজে স্বাক্ষর রেখে চাকুরীচ্যুত করে আসছে। এমন কি সরকার ঘোষিত নিম্নতম মজুরী বাস্তবায়ন করছে না।

কারখানায় কর্মরত শ্রমিক কর্মচারীগণ গত ১০.০২.২০২৪ ইং তারিখে সরকার ঘোষিত নিম্নতম মজুরী অন্যান্য গ্রেড ঘোষণা অনুযায়ী মজকুরী প্রদানের জন্য কারখানা কর্তৃপক্ষকে পরিশোধের দাবী জানালে কর্তৃপক্ষ সম্পূর্ণ বে-আইনীভাবে বাংলাদেশের শ্রম আইনকে তোয়াক্কা না করে ৩৫ জন শ্রমিককে কারখানার কাজ হইতে বিরত রেখে প্রাণনাশের হুমকি প্রদান করে চাকুরীচ্যূত করে। উক্ত শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ও কোন প্রকার ক্ষতিপুরন পরিশোধ করা হয় নাই। কারখানরা কর্তৃপক্ষের এমন কর্মকান্ডা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী অসৎ শ্রম আচরনের সামিল।

বক্তারা এই ঘটনার তিব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়ে আইন লঙ্গনকারী এই কারখানার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
বক্তারা অবিলম্বে, বে-আইনীভাবে চাকুরীচ্যূত ৩৫ জন শ্রমিককে পুনঃবহাল ও সরকার ঘোষিত মজুরী বাস্তবায়নের ব্যবস্থা গ্রহন করার জন্য জোর দাবী জানান।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলসহ ঢাকা জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করা হয়।

পোস্ট সম্পাদন ও ছবি: রিয়াদ হোসেন, ঢাকা, বাংলাদেশ।