গার্মেন্টস শ্রমিক মে ডে-২৬,গার্মেন্টস শ্রমিক কেন্দ্রীয় সমাবেশ ও র‌্যালী

গার্মেন্টস শ্রমিক মে ডে-২৬
গার্মেন্টস শ্রমিক কেন্দ্রীয় সমাবেশ ও র‌্যালী
বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে “আধুনিক এবং টেকসই” শিল্প হিসাবে গড়ে তোল এ দাবীকে সামনে নিয়ে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের সবচেয়ে প্রাচীন ও বৃহৎ সংগঠন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে পালন করা হলো এ বছরের মে দিবস| এ উপলক্ষ্যে আজ ০১ মে, ২০২৬, শুক্রবার, সকাল ১০ টায়, পুরানা পল্টন মোড়, ঢাকায় গার্মেন্টস শ্রমিকদের সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়|
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঃ জনাব সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ
নির্বাহী পরিচালক (বিলস) ও প্রধান, শ্রম সংস্কার কমিশন|
বিশেষ অতিথি ছিলেন ঃ জনাব আবেদ রাজা, সহ-সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও উপদেষ্টা জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন|
সমাবেশে ব্যাপক সংখ্যক নারী শ্রমিক অংশগ্রহন করেন| সমাবেশ শেষে লাল সবুজের পতাকা হাতে বিভিন্ন রঙ বেঙের পোশাকে এক বর্ণাঢ্য র‌্যালী পুরানা পল্টন থেকে প্রেসক্লাব, হাই কোর্ট, তোপখানা রোড হয়ে পল্টন মোড়ে শেষ হয়|


ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক আমিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম এর পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ঃ মিসেস জেসমিন আক্তার, মোঃ কবির হোসেন, মিসেস আলেয়া বেগম, এইচ রবিউল চৌধুরী, মিসেস সুইটি সুলতানা, মোঃ রিয়াদ হোসেন, রেজাউল করিম, মোঃ শাহ আলম, মিসেস তানিয়া আক্তার প্রমূখ| কেন্দ্রীয় নারী কমিটির ঃ সভাপতি মিসেস জেসমিন আক্তার, সাধারণ সম্পাদক মিসেস ক্যামেলিয়া হাসান| কেন্দ্রীয় যুব কমিটির ঃ সভাপতি জনাব মুজাহিদুল আমিন অংকন, সাধারণ সম্পাদক মিস তানজিনা আক্তার|
সমাবেশে গার্মেন্টস শ্রমিকদের প্রধান ৮ টি দাবী তুলে ধরা হয় ঃ
১. গার্মেন্টস নারী শ্রমিকদের মেটার্নিটি ছুটি পাবলিক সেক্টরের মতো ৬ মাস করতে হবে|
২. সকল ধরনের জবরদস্তি মূলক শ্রম বন্ধ করতে হবে|
৩. বিদেশী বায়ারদের‘কে গার্মেন্টস পণ্যের ন্যার্য মূল্য নিশ্চিত করতে হবে|
৪. গার্মেন্টস সেক্টরে ট্রেড ইউনিয়ন গঠনে সকল বাধা দূর করতে হবে|
৫. অবিলম্বে জাতীয় নিম্নতম মজুরী ঘোষনা করতে হবে|
৬. জলবায়ূ পরিবর্তন ও ডিজিটালাইজেশন (অটোমেশন)-এর ক্ষেত্রে শ্রমিকদের অংশীদারিত্ব নিশ্চিত কর|
৭. নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে|
৮. অনুস্বাক্ষরকৃত সকল আই.এল.ও কনভেনশন বাস্তবায়ন করতে হবে|

ছবি: রিয়াদ হোসেন

বক্তরা গার্মেন্টসের নারী শ্রমিকদের সমস্ত ধরনের অত্যাচার নির্যাতন বন্ধ, বেতন-নিয়োগ-পদোন্নতির ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য দূর করা এবং সকল কারখানায় আধুনিক ডে-কেয়ার সেন্টার প্রতিষ্ঠার দাবী জানান|

পোস্ট সম্পাদনঃ তানজিনা আক্তার, রিয়াদ হোসেন, ঢাকা, বাংলাদেশ।